মিরপুরস্থ ফকিরবাড়ি দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল

ঢাকার মিরপুর ১০ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফের গদিনশীন পীর সাহেব আলহাজ্ব সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমাদ নূরী শাহ্ ২৫ নভেম্বর, রোজ মঙ্গলবার অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। 
রাজধানীতে সুফিধারার কার্যক্রম ও জনসংযোগে তিনি সর্বদা সক্রিয় ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

আগামী শুক্রবার জুমার নামাজের পর ফকিরবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দরবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমান ও দরবারের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। 

দ্য সুফি টাইমস প্রতিনিধি, ঢাকা।
আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত