ভিশন: আধ্যাত্মিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সহাবস্থানমূলক ও সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে মিডিয়া হিসেবে কার্যকর ভূমিকা করা।
মিশন: পাঠকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেয়ার পাশাপাশি সুফি সমাজ, শান্তি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচার করা।
সঠিক সংবাদ পরিবেশন: সুফি সমাজ ও সংশ্লিষ্ট দেশ-বিদেশের ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।
সুফি দর্শনের প্রচার: সুফি সমাজের চিন্তা ও চেতনা, আধ্যাত্মিক সাহিত্য এবং আধ্যাত্মিক দর্শনের ব্যাখ্যা ও ইতিহাস তুলে ধরা।
মানবিকতা ও শান্তি: ঘৃণা বা নেতিবাচকতার পরিবর্তে মানবিকতা, পরমতসহিষ্ণুতা এবং বিশ্বশান্তির পক্ষে জনমত গঠন করা।
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা: বাংলাদেশের আধ্যাত্মিক সংস্কৃতি, মাজার, দরগাহ, খানকাহ এবং আধ্যাত্মিক ঐতিহ্যগুলো সংরক্ষণ ও সক্রিয়তায় কার্যকর ভূমিকা রাখা।
The Sufi Times নির্দিষ্ট কিছু নৈতিক ও পেশাদার নীতি মেনে চলবে:
সত্যনিষ্ঠতা: প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই (Fact-check) করা।
নিরপেক্ষতা: রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত থেকে সংবাদ পরিবেশন করা।
রাষ্ট্রীয় সংহতি: বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী কোনো সংবাদ প্রকাশ বা প্রচার না করা।
ধর্মীয় সম্প্রীতি: কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর প্রতি অবমাননাকর বা উসকানিমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা।
ব্যক্তিগত গোপনীয়তা: কারও ব্যক্তিগত জীবন বা সম্মানহানি ঘটে এমন সংবেদনশীল তথ্য প্রকাশ না করা।
পোর্টালটিতে নিম্নোক্ত বিভাগগুলো অন্তর্ভুক্ত থাকবে:
জাতীয় ও আন্তর্জাতিক: সুফি সমাজ সম্পর্কিত দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ।
সুফি সমাজ ও আধ্যাত্মিকতা: অলি-আউলিয়াদের জীবনী, সুফি দর্শন এবং চেতনা।
ধর্ম ও দর্শন: ইসলামের মূল স্পিরিট এবং বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা।
সংস্কৃতি ও ঐতিহ্য: মিলাদ-মাহফিল, উরস, সুফি সাহিত্য, লোকসংগীত, সুফি সংগীত (কাওয়ালি, সামা) এবং মেলা।
স্বাস্থ্য ও জীবনধারা: সুফিধারার জীবনযাপনের মাধ্যমে মানসিক প্রশান্তির বহুমাত্রিক যোগসূত্র।
মতামত ও কলাম: সুফি সমাজ, ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান বিষয়ে বিশিষ্ট লেখক ও গবেষকদের বিশ্লেষণ ও পর্যালোচনা।
নিবন্ধন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা এবং নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা।
ডিজিটাল নিরাপত্তা: প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্যপ্রযুক্তি আইন মেনে কার্যক্রম পরিচালনা করা।
কপিরাইট: অন্য কোনো উৎসের সংবাদ বা ছবি ব্যবহারের ক্ষেত্রে যথাযথ ক্রেডিট প্রদান বা অনুমতি গ্রহণ করা।
মডারেশন: পাঠকদের গঠনমূলক মন্তব্যকে স্বাগত জানানো হবে, তবে আপত্তিকর বা কুরুচিপূর্ণ মন্তব্য মডারেট করা হবে।
কারেকশন: ভুল তথ্যের জন্য দ্রুত সংশোধন (Correction) বা দুঃখপ্রকাশ করা হবে হবে।