পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বাযমে মুস্তফা সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় সরাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
ছাত্রসেনা সরাইল উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা হাফেজ মাইনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শেখ ফজিলাতুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রভাষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি নেছার উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে নবীপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাঁর আদর্শকে বাস্তব জীবনে ধারণ করতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি সামছুল হল রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রঘুনাথপুর ফাজিল মাদরাসার অধ্যাপক মাওলানা মুফতি রফিকুল ইসলাম রেজভী, সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরজাদা মুফতি আতিকুর রহমান নকশেবন্দী, সাধারণ সম্পাদক মাওলানা এস এম এনামুল হক মোজাহেদী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সাদ্দাম হোসাইন, বড়বল্লা রউফশাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাইন, নতুনহাটি রউফশাহী দরবার শরীফের সাহেবজাদা হাফেজ মাওলানা শরীফুল ইসলাম আল-ক্বাদেরী, কানযুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মুফতি খন্দকার হেলাল উদ্দিন, ফয়জানে মদিনা দাখিল মাদরাসার সুপার মুফতি রুহুল আমীন সালেহী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মইজুল হক সাব্বির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আশরাফ আল ফারাবী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শই মানবজীবনের সর্বোত্তম পথনির্দেশ। তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মধ্য দিয়েই পরিবারে শান্তি, সমাজে শৃঙ্খলা, দেশে ন্যায়বিচার এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই নবীপ্রেমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি আনোয়ার হোসেন আল-কাদেরী, মুফতি দেলোয়ার হোসেন আল-কাদেরী, ছাত্রসেনা সরাইল উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ নাবিদ হোসাইন রেজা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল আশেকী, সাংগঠনিক সম্পাদক ফরমান উল্লাহ সানী, হাফেজ মশিউর রহমান, মুহাম্মদ মাসুক আহমেদ, হাফেজ আবুল কাশেম, হাফেজ সাকিব আল মাহমুদসহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নবীপ্রেমী মুসল্লিরা।