পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁওয়ে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁও হিলফুল ফুজুল সুন্নী যুব সংগঠন ও আল-ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ জুলুসে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নবীপ্রেমিক মুসল্লিরা অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় নোয়াগাঁও জারুল্লাহাটি নূরে মদিনা সুন্নীয়া হিফজুল কুরআন মাদ্রাসা থেকে জশনে জুলুসের যাত্রা শুরু হয়। পরে জুলুসটি নোয়াগাঁও চকবাজার ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নূরে মদিনা সুন্নীয়া হিফজুল কুরআন মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
জুলুসে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় দরুদ ও সালাতুস সালাম, নাতে রাসূল (দ.) পাঠ এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জুলুসের পথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইমরানুল হক মৃধা, মুফতি সাদ্দাম হুসাইন, মুফতি দেলোয়ার হোসাইন, মুফতি মঈনুল ইসলাম জিলানী, মাওলানা মুহাজির হুসাইন, হাফেজ মুহাম্মদ নাবিদ হোসাইন, হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ, হাফেজ মুহাম্মদ ইকরাম উদ্দীন ও হাফেজ মুহাম্মদ মাজেদুর রহমান।
এ ছাড়া মো. জিলু মৃধা, মো. আবুল হোসেন, মো. আমিরুল ইসলাম, মো. জুরু মৃধা, মো. দুলন মৃধা, মো. সামছু উদ্দীন মাসুদ, মো. নাছির উদ্দীন মৃধা মেম্বার, মো. সোহাগ মেম্বার, মো. সিরাজুল হক মৃধা, মো. আতিকুল্লাহ জুয়েল, মো. সাব্বির আহমেদ, মো. মনসুর আলী মৃধা, মো. খোকন খাঁ, মো. ইকবাল মৃধা, মো. ইকরামুল হক মৃধা, মো. রাকিব শাহ, মো. লোকমান মৃধা ও মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ ও সুন্নতের প্রতি মানুষের ভালোবাসা জাগ্রত করা এবং নবীপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ জশনে জুলুসের আয়োজন করা হয়।