সংক্ষিপ্ত সফরে মিশরে  সাইফুল আজম  আজহারী,কায়রোতে আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর শাখার নেতৃবৃন্দের অভ্যর্থনা

সংক্ষিপ্ত সফরে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ইসলামিক স্কলার  সাইফুল আজম আজহারী।

নিউইয়র্ক থেকে কায়রো পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানান আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর শাখার নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শায়খ সাইফুল আজম আজহারীর মিশর সফরকে কেন্দ্র করে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর শাখার নেতৃবৃন্দ জানান, শায়খ সাইফুল আজম আজহারী আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাঁর সংক্ষিপ্ত সফর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়েছে।

সফরকালে তাঁর  সেমিনারে অংশগ্রহণ ছাড়াও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইসলামি ব্যক্তিত্ব এবং মিশরপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত