আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন হযরত নবী বখশ্ (রহ.) ফাউন্ডেশন, বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও বখশীয়া দরবার শরীফের গদিনশীন মাওলানা কুতুব উদ্দিন শাহেদী বখশী।
করোনা মহামারীর সময়ে স্থানীয় জনসাধারণের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি। এছাড়াও গরীব, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। সামাজিক কার্যক্রমের পাশাপাশি সাংগঠনিকভাবে সাংস্কৃতিক কার্যক্রমও আঞ্জাম দেয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, কুমিল্লা।