বাঁশখালিতে বন্যাদুর্গত পরিবারের মাঝে রাহবারের নগদ অর্থ সহায়তা

বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে ফেনী জেলার পরশুরামের সামাজিক ও সেবামূলক সংগঠন রাহবার। পুনর্বাসন কার্যক্রমের দ্বিতীয় ধাপে গত বুধবার (২৯ জুলাই ২০২৬) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালি উপজেলার ৭ নং সরল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুভানুধ্যায়ীদের আমানত হিসেবে প্রাপ্ত অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। নগদ অর্থ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রাহবারের সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুফতী হুমায়ুন কবির নোমানী ও মাওলানা ইব্রাহিম মজুমদার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মাওলানা জালাল উদ্দিন, মাওলানা শাহরিয়ার আলম ও মাওলানা দেলোয়ার হোসেন। সংগঠনের পক্ষে সহ-সভাপতি আবুল কালাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন সবুজসহ অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

রাহবারের নেতারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করার লক্ষ্যে পুনর্বাসন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত