নীলফামারীর সৈয়দপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুলসংখ্যক সুফিপ্রেমী ধর্মপ্রাণ মানুষের আবেগঘন অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘আজমতে মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কনফারেন্স’
এই কনফারেন্সের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সুদূর ইন্ডিয়া থেকে আগত আওলাদে রাসূল, খলিফায়ে গাউসুল আজম, রঈসুল মাশায়েখ হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ মিসবাহুল হক এমাদী (মাদ্দাজিল্লাহুল আলী)। তিনি ইন্ডিয়ার বিহারের পাটনাস্থ ঐতিহাসিক খানকাহ্ এমাদিয়া কালান্দারিয়ার সম্মানিত সাজ্জাদানশীন।
উক্ত রূহানি মাহফিলে সভাপতিত্ব করেন হাজী নাঈম এমাদী এবং অনুষ্ঠানটি সুনিপুণভাবে পরিচালনা করেন জনাব হায়দার আলী হায়দার এমাদী। আয়োজক কমিটির দায়িত্বশীলরা জানান, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাঁর সুমহান সুন্নাহর আদর্শ এবং সার্বজনীন মানবিক শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই এই আজমতে মুস্তফা (দ.) কনফারেন্সের মূল লক্ষ্য।
মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি-সমৃদ্ধি এবং মহামারী ও যাবতীয় সংকট থেকে মুক্তি কামনা করে হযরত রঈসুল মাশায়েখ সৈয়দ শাহ মিসবাহুল হক এমাদী বিশেষ মোনাজাত পরিচালনা করেন।