চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইমাম আ’লা হযরত রিসার্চ ফোরামের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদ মাগরিব চন্দ্রঘোনা কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া খানকাহ শরীফে ইমাম আ’লা হযরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভীর ১০৮তম ওরশ পরবর্তী পর্যালোচনা কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন মাওলানা সালাহ উদ্দিন নেজামী। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা সালাহ উদ্দিন নেজামী, কো-চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসাইন কাদেরী এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আহমদ শাহ আলমগীর ও মাওলানা নাজিম উদ্দীন আল কাদেরী।
মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা কাজী মামুনুল ইসলাম আল কাদেরী। সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আবদুস সাত্তার আল কাদেরী এবং যুগ্ম মহাসচিব হয়েছেন হাফেজ তারেক হোসাইন ও মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ আল কাদেরী।
সাংগঠনিক সচিব পদে মুহাম্মদ সাইফুল ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সচিব পদে হাফেজ মাওলানা মামুনুর রশিদ ও মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ সচিব হয়েছেন ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম। যুগ্ম অর্থ সচিব হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম মুন্না ও মাওলানা মুহাম্মদ সুমন উদ্দিন।
তথ্য ও গবেষণা বিষয়ক সচিব পদে মুহাম্মদ ছমিউদ্দিন এবং যুগ্ম তথ্য ও গবেষণা সচিব পদে মাওলানা আবু শাহ ও মুহাম্মদ শাহে এমরান দায়িত্ব পেয়েছেন। প্রচার সচিব মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক রেজা এবং যুগ্ম প্রচার সচিব মুহাম্মদ আখতার। দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ লোকমান হোসাইন এবং যুগ্ম দপ্তর সচিব মাওলানা জমির উদ্দিন রেজভী।
এ ছাড়া দাওয়াহ সচিব মাওলানা জামাল উদ্দিন কাদেরী, যুগ্ম দাওয়াহ সচিব মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী ও হাফেজ মো. মোরশেদ, সাংস্কৃতিক সচিব মাওলানা মুহাম্মদ গোলাম ইয়াসিন, যুগ্ম সাংস্কৃতিক সচিব মাওলানা ঈদুল আলম এবং প্রকাশনা সচিব মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী সোলায়মান সওদাগর, মীর হাবিবুল্লাহ, মুহাম্মদ আবদুল কাদের মাস্টার, মুহাম্মদ শাহ শাওন মাস্টার, হাজী মোজাম্মেল হক, শাহাদাত হোসেন, আবুল কালাম, মুহাম্মদ আজমল ও শহিদুল ইসলাম হিরু।
কাউন্সিলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম জোরদার এবং ইমাম আ’লা হযরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভীর চিন্তা, দর্শন ও আদর্শচর্চা বিস্তারের বিষয়ে আলোচনা হয়।