আশুরা ও কারবালার মহান শহীদদের স্মরণে রাজধানীর ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে এক আলোচনা, ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) বাদ মাগরিব দরবার শরীফ প্রাঙ্গণে সর্বস্তরের ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এই মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে কারবালার হৃদয়বিদারক ইতিহাস, ইসলামের সুমহান আদর্শ রক্ষায় আহলে বায়েতের ত্যাগ এবং বর্তমান সমাজে আশুরার প্রকৃত শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ মাকসুদুল হাসান আল কাদেরী।

ওয়াজ ও মিলাদ মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে সমাপনী ও আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুর্শীদে বরহক, কুতুবে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহছানুজ্জামান (রহ.)-এর ছোট সাহেবজাদা, মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর সাহেব এবং মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ, ঢাকা-এর নায়েবে আমির হাফেজ মাওলানা মুফতি শাহ মোহাম্মদ সাইফুজ্জামান (মা.জি.আ.)।
