রাজধানী ঢাকার নারিন্দাস্থ ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দেদ ও ওলীয়ে কামেল হযরত কেবলা শাহ আহসানউল্লাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, মুরশিদে বরহক, কুতুবে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহ্ছানুজ্জামান (রহ.)-এর ১ম বার্ষিক ইসালে ছাওয়াব মাহফিল ২০২৬ আগামীকাল রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দাস্থ ৪৭, শাহ সাহেব লেন-এ অবস্থিত হযরত কেবলা (রহ:)-এর নিজ বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ৩০ জুলাই ২০২৬ ঈসায়ী (১৫ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৪ সফর ১৪৪৮ হিজরি) রোজ বৃহস্পতিবার বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন মরহুম হযরত কেবলার সুযোগ্য নাতি ও ছোট সাহেবজাদা, মশুরীখোলা দরবার শরীফের গদ্দিনেশীন পীর সাহেব এবং ‘মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ’র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি শাহ মুহাম্মদ সাইফুজ্জামান (মাদ্দাজিল্লাহুল আলী)।
মাহফিলে দেশবরেণ্য প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখে তরিকতগণ আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহত পেশ করবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হবার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
\প্রসঙ্গত, মাহফিলে মহিলাদের না আসার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে। ‘মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ’র প্রচারে এবং ইসালে ছাওয়াব মাহফিল পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সার্বিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।