নবীনগর উপজেলা ছাত্রসেনার অভিষেক, ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে স্বাগত র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২টায় নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ছাত্রসেনার সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম নাজিরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান হয়। পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শহরে স্বাগত র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে নজরদৌলত রউফশাহী দরবার শরিফের পীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যাপক মুফতি নাজিম উদ্দিন আল ক্বাদেরী, পাক হাজীপুর দরবার শরিফের গদ্দিনিশীন শাহ সুফি মাওলানা মোবারক আলী, গাউছিয়া খানকা শরিফের প্রতিষ্ঠাতা শাহ সুফি খলিলুর রহমান, চট্টগ্রামের খতিবেরহাট কাদরিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া এবং স্নানঘাট লতিফা দরবার শরিফের পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আশরাফ আল ফারাবীর শপথ পাঠের মধ্য দিয়ে নবীনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুন্নি আলেম-ওলামারা দ্বীনের প্রচার-প্রসার ও সুন্নি আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিষেক অনুষ্ঠান শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নবীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়াবাদ চত্বরে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত