দো-জাহানে বাদশাহ নবী (সা.) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি: ছারছীনার পীর সাহেব

রাজধানীর মোহাম্মদপুর টাউনহলস্থ শহীদ পার্ক জামে মসজিদে পবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও ঈসালে সওয়াব-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২শে আগস্ট (শনিবার) এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব, আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন, চরিত্র, আখলাক ও সুন্নাহর অনুসরণই পারে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। তাই মহানবী (সা.)-এর আদর্শকে জীবন পরিচালনার অন্যতম শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা শুধু মুখের দাবি নয়; বরং তাঁর সুন্নাত অনুসরণ, তাঁর প্রদর্শিত ন্যায়, সততা, মানবিকতা ও উত্তম চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মুসলমানদের উচিত পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

মাহফিলে দো-জাহানের বাদশাহ পেয়ারা হাবিব (সা.) এর পবিত্র জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত