টেকসই শিক্ষা নিশ্চিতকরণে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসায় “টেকসই শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে আলেম তৈরির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম (মনজু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আনজুমানের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও সভায় কেন্দ্রীয় আনজুমান, ঢাকা আনজুমান এবং আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দীন আল-আযহারীসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

মতবিনিময় সভায় টেকসই শিক্ষা নিশ্চিতকরণ, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, দক্ষ ও আদর্শ আলেম তৈরির লক্ষ্যে করণীয় এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক জ্ঞান ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত