চট্টগ্রামে মুফতি ওবায়দুল হক নঈমীর ৬ষ্ঠ ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ কনফারেন্সের আয়োজন

 

আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক চেয়ারম্যান ও প্রখ্যাত আলেমে দ্বীন, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২ মে ২০২৬, শনিবার বন্দরনগরী চট্টগ্রামে ‘শেরে মিল্লাত কনফারেন্স’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘শেরে মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সটি চট্টগ্রামের পশ্চিম ষোলোশহরস্থ হামজারবাগের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে বাদ যোহর আলমগীর খানকাহ শরীফে খতমে কুরআন, খতমে সহিহ বুখারী, খতমে মাজমুয়ায়ে সালাওয়াত রাসূল (দ.) ও খতমে গাউসিয়া শরীফের মাধ্যমে। এরপর বিকাল ৪টায় মুফতি ওবায়দুল হক নঈমীর মাজার শরীফে পুষ্প অর্পণ ও যিয়ারত সম্পন্ন করা হবে। বিকাল ৫টা থেকে সেন্ট্রাল হলে শুরু হবে মূল স্মারক আলোচনা সভা। সবশেষে বাদ এশা মিলাদ-কিয়াম, বিশেষ মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত