চট্টগ্রামে‌ আলমগীর খানকাহে খাজা আবদুর রহমান চৌহরভীর ১০৫তম ওরস শরীফ আগামীকাল

 

চট্টগ্রামের পশ্চিম ষোলশহরস্থ ঐতিহ্যবাহী আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়্যবিয়ায় শায়খুল মাশায়েখ, হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ১০৫তম বার্ষিক সালানা ওরস মোবারক আগামীকাল মঙ্গলবার (১৯ মে / ১লা জিলহজ ১৪৪৭ হিজরী) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই পবিত্র ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিট হতে যোহর পর্যন্ত পবিত্র খতমে কোরআন-এ-করীম, খতমে বোখারী শরীফ, খতমে গাউসিয়া শরীফ এবং খতমে মাজমু’আহ-এ-সালাওয়াতে রাসূল (ﷺ)। ইবাদত-বন্দেগির এই পর্বের পর হযরত খাজা আবদুর রহমান চৌহরভীর জীবন ও আধ্যাত্মিক কর্মের ওপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা শেষে মিলাদ, সালাত-সালাম ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হবে। মোনাজাত ও যোহরের নামাজ শেষে উপস্থিত দূর-দূরান্ত থেকে আসা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানদের মাঝে তাবারুক বিতরণ করা হবে।

পবিত্র এই ওরস মোবারকের সকল কর্মসূচি সুন্দর, সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন সর্বস্তরের আশেকানে মোস্তফা ও ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত