কুমিল্লায় গাউছিয়া আলতাফ আলী মঞ্জিলে ৫৫তম পবিত্র ওরস শরীফ আজ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁপাপুরস্থ ঐতিহ্যবাহী দৌলতপুর দরবার শরীফে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে পবিত্র ওরস শরীফ। গাউছিয়া আলতাফ আলী মঞ্জিলের উদ্যোগে গাউছুল আজম শাহ সুফী হযরত মাওলানা সৈয়দ আলতাফ আলী (ক.) আল-দৌলতপুরীর ভাগিনা, বিশিষ্ট সুফি সাধক সৈয়দ হাফিজ উদ্দিন মৌলভীর ৫৫তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে দরবার প্রাঙ্গণে আজিমুশশান মিলাদ মাহফিল ও ঐতিহ্যবাহী ছেমা জিকিরের বিশেষ আয়োজন করা হয়েছে। আজ ২২ মে  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই আধ্যাত্মিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।

ওরস শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে আধ্যাত্মিক, কুরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা পেশ করবেন শাকরা দরবার শরীফের বর্তমান গদিনশিন শাহজাদা সৈয়দ মোঃ গোলাম মহিউদ্দিন (জীবন) আল-শাকরাপুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খান আল-মাইজভাণ্ডারী। সভাপতিত্ব করবেন সুজানগর বাবাভাণ্ডারী কেন্দ্রীয় দায়রা শরীফের সভাপতি হযরত মাওলানা হাসানাত উল্লাহ ফারুকী মাইজভাণ্ডারী।

মাহফিলে বিশেষ বক্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফি দর্শনের ওপর আলোকপাত করবেন উত্তর চাঁপাপুর গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা শহীদুল্লাহ্ খান মাইজভাণ্ডারী এবং দৌলতপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম হাফেজ ইমরান রেজা আল ক্বাদরী। এছাড়া ওরস শরীফের বিশেষ আকর্ষণ হিসেবে গভীর রাতে আধ্যাত্মিক ছেমা পরিবেশন করবেন কুমিল্লার সুপরিচিত সুফি সংগীতশিল্পী রিদয় দেওয়ান।

বর্তমান আওলাদে দৌলতপুরী খাদেম মোঃ ইসমাইল আল-দৌলতপুরী মাইজভাণ্ডারী এবং মোতোয়াল্লী মোঃ মহসিন উদ্দিনের আরজ গুজারে আয়োজিত এই বরকতময় ওরস শরীফে অংশ নিতে ইতিমধ্যেই কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেকান ও ভক্তবৃন্দ দরবার শরীফে সমবেত হয়েছেন।
আজ বাদে ফজর পবিত্র কুরআন খতম, মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদে জুমা ও বাদে আসর ধারাবাহিক আলোচনা ও মিলাদ মাহফিল শেষে গভীর রাতে ছেমা জিকির অনুষ্ঠিত হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরস উদযাপন কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সুফি অনুরাগী জনগণকে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত