এসজেডএইচএমটি ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলন ২০২৬: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

‘তাসাওউফ, সামাজিক সম্প্রীতি এবং বিশ্ব শান্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে আয়োজিতব্য ‘এসজেডএইচএমটি ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলন ২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সভায় সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে সুফিবাদ, আধ্যাত্মিকতা এবং মানবিক মূল্যবোধভিত্তিক বৈশ্বিক গবেষণা ও সংলাপের প্রয়োজনীয়তা অপরিসীম। এই সম্মেলন সুফি দর্শনের আলোকে সামাজিক সম্প্রীতি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

সম্মেলনটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও গবেষণাভিত্তিক করার লক্ষ্যে দেশি-বিদেশি খ্যাতিমান সুফি গবেষক ও স্কলারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় জোর দেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী গবেষকদের তাদের মূল প্রবন্ধের সারসংক্ষেপ আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স প্রসিডিংস এবং আইএসবিএন/আইএসএসএন সমৃদ্ধ জার্নালে প্রকাশিত হবে। যোগ্য দেশি-বিদেশি গবেষকদের জন্য আংশিক ও পূর্ণ অর্থায়নের সুবিধাও থাকবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জসিমউদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ জাফর উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী, প্রফেসর ড. মো. আবুল হাসেম, প্রফেসর ড. মো. নূরে আলম, প্রফেসর এম এম সাইফুদ্দীন খালেদ চৌধুরী, ড. মুহাম্মদ আবুল হোসাইন, তাজুল ইসলাম চৌধুরী, তানভীর হোসাইন, এনামুল হক, আশরাফুল আলম চৌধুরী, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ আকিব চৌধুরী, মাওলানা মুজিবুল হক, ইরফান হাসান এবং নুরে আহমদ জিয়াউল হাসানসহ ট্রাস্টের নীতিনির্ধারক ও সুফি চিন্তাবিদবৃন্দ।

উল্লেখ্য, এবারের সম্মেলনটি সুফিবাদ ও আধ্যাত্মিক গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত