ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে  ফরাজী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড ও মাদানী হসপিটাল লিমিটেড। বুধবার (২৬ আগস্ট) পৃথক সময়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।

ফরাজী হাসপাতাল বারিধারা ও  মাদানী হসপিটাল পরিচালিত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের প্রায় পাঁচশতাধিক মানুষ চিকিৎসা সেবাগ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবায় বিশেষ ছাড়েরও ব্যবস্থা রাখা হয়।

ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন জানান,পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে  ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

মাদানী হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, মহানবী  (দ.) এর অনুপম জীবনাচারের অন্যতম অংশ  মানবসেবা। নবিজীর জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও  বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে আমাদের।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এমন মানবিক আয়োজনকে স্বাগত জানান।

উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চয়ন ও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিশেবে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে  বিভিন্ন স্থানে হসপিটাল দুইটি ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে থাকে। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত