পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।
‘হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনায় মহানবী (দ.)-এর পবিত্র জীবন, মানবিক আদর্শ, নৈতিক শিক্ষা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. মাহবুবুল হক জালীস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সংস্কৃতি প্রদর্শনী ও বিক্রয় বিভাগের সহকারী পরিচালক মো. ফখরুল আলম।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি গভীর ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।