ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হায়দার আলী হায়দার এমাদির নতুন নাতে রাসূল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নতুন নাতে রাসূল ‘আমার নবীর মিলাদ এসেছে’ নিয়ে আসছেন ইসলামী সংগীতশিল্পী ও সৈয়দপুরের সন্তান মোহাম্মাদ হায়দার আলী হায়দার এমাদি।

নাতটির কথা ও পরিবেশনা করেছেন শিল্পী নিজেই। ‘ইসমাঈল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্পন্সরে নাতটি শিগগিরই প্রকাশিত হবে।

এর আগে হায়দার আলী হায়দার এমাদির ‘ঈদ এ মিলাদুন্নবীর চাঁদ উঠেছে’, ‘আমি কেঁদে কেঁদে আরজি জানায়’ ও ‘নূর নবীজি নূর নিয়ে এসেছে দেখ’সহ বেশ কয়েকটি নাতে রাসূল শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।

শিল্পী বলেন, “ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাসুলপ্রেমীদের হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দিতেই এ আয়োজন। আশা করি নাতটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে।”

ইতোমধ্যে নাতটির পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের মধ্যে সাড়া পড়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত