আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর আলকাদেরীর ৪৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বালুয়ারদিঘীর খানকায় বিশেষ আয়োজন আজ

 

আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.)-এর প্রধান খলিফা এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রখ্যাত সুফি ব্যক্তিত্ব আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর ৪৮তম পবিত্র ওফাত বার্ষিকী আজ। আজ ১৯শে মহররম ১৪৪৮ হিজরী, ০৫ জুলাই ২০২৬ (রবিবার) চট্টগ্রাম নগরীর বলুয়ারদীঘির পূর্ব পাড়স্থ ঐতিহাসিক খানক্বাহ্-এ কাদেরীয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় এই উপলক্ষে দিনব্যাপী আধ্যাত্মিক ও তাত্ত্বিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মহান এই সুফি সাধকের ওফাত বার্ষিকী উপলক্ষে খানক্বাহ্ শরিফে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, বাদ যোহর পবিত্র খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.) এবং খতমে গাউসিয়া এবং বাদ মাগরিব, দেশের বরেণ্য উলামায়ে কেরাম, আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে মরহুম পীর ভাইয়ের জীবন, সুফি দর্শন ও আনজুমানের প্রতিষ্ঠাকালীন অবদানের ওপর বিশেষ আলোচনা সভা।

আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরীর স্মরণে আয়োজিত এই মাহফিল ও আলোচনা সভায় সকল পীর ভাই-বোন, আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারবর্গ ও স্মৃতি সংসদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত