পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আগামীকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাযমে মুস্তফা সেলিব্রেশন’। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল উপজেলা শাখার উদ্যোগে বিকেল ৩টায় সরাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র আগমন, মহান জীবনাদর্শ, শিক্ষা ও নবীপ্রেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শেখ ফজিলাতুন্নেছা ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি নেছার উদ্দিন আহমেদ।
আয়োজন সম্পর্কে সংগঠনের সহ-সভাপতি হাফেজ নাবিদ হোসাইন রেজা বলেন, “নবীপ্রেম ও মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন। সবার উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে সর্বস্তরের নবীপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।