সৈয়দপুরে খানকাহ এমাদিয়া ক্বালান্দারিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে সৈয়দপুরের খানকাহ এমাদিয়া ক্বালান্দারিয়ায় এক ধর্মীয় মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ, ভালোবাসা ও সুন্নাহ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুরাদ এমাদী, খানকাহ এমাদিয়া ক্বালান্দারিয়ার সভাপতি আলহাজ আফতাব আলম জুবায়ের এমাদী, ক্যাশিয়ার হাজী সাহাবুদ্দীন এমাদী, জনাব হায়দার আলী এমাদী, জনাব আরজু এমাদী, জনাব মোবাসসির আলম প্রিন্স এমাদী এবং জনাব জিয়াউদ্দীন এমাদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিল শেষে প্রায় ১,২০০ জন দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের মাঝে তবারুক ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদী। তিনি মহানবীর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে নবীপ্রেম, মানবসেবা এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

মাহফিল শেষে তাবারুক বিতরণের দৃশ্য।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, জিকির-আযকার ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত