ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরাইলের নোয়াগাঁওয়ে নানা কর্মসূচি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁওয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে হিলফুল ফুজুল সুন্নী যুব সংগঠন ও আল-ইহসান ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমন স্মরণ এবং তাঁর আদর্শ ও শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও স্মরণসভা, জিকরে মুস্তাফা (দ.), মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং মহানবী (দ.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা।

এ ছাড়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সুন্নাহর শিক্ষা প্রচারে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

আয়োজকরা বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.)-এর আনন্দকে মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে ভালোবাসা, সৌহার্দ্য, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে দেশ, জাতি, উম্মাহ ও সর্বস্তরের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত