পটিয়ায় মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটির র‌্যালি

মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি করেছে গাউসিয়া কমিটি।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যালিটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে গাউসিয়া কমিটির নেতাকর্মীসহ সর্বস্তরের সুন্নি জনতা অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জশনে জুলুসের তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জশনে জুলুস ধর্মীয় ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে। মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

হাবিলাসদ্বীপ ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আবু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন খান ও উপদেষ্টা ইদ্রিস চৌধুরী সেলিমসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সহসভাপতি নুরুল ইসলাম জসিম, সৈয়দ মুহাম্মদ আবু কালাম ও ফরিদ উদ্দিন, উপদেষ্টা নাজিম উদ্দীন মাস্টার ও আব্দুল মাবুদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে ইয়াছিন খান, নওশাদ আলী, ইব্রাহিম খান, শামীম মেম্বার, মনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মাসুদুল কবির সুমন, ইয়াছিন, জাহেদুল ইসলাম জুয়েল, কুতুবউদ্দিন, তৌহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন নিশাদ, তৌহিদুল ইসলাম সজিব, আরফাতুল ইসলাম শিকদার, আব্দুল্লাহ আল-মারুফ, আসিফ, রুবেল, ইমন, রিপন, আশরাফ ও ইয়াছিনসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সুন্নি জনতা অংশ নেন।

বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সবাইকে কাজ করতে হবে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত