৭ সেপ্টেম্বর কুমিল্লায় মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন সফল করতে মতবিনিময় সভা

আগামী ৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় ‘মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন-২০২৬’ সফল ও সার্থক করতে সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কুমিল্লার বিশিষ্ট পীর-মাশায়েখ, সুফিবাদী আলেম-ওলামা, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমনবার্তা, আদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সুশৃঙ্খল ও সর্বজনীন মিলনমেলায় পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি টাউন হল মাঠে আগত আশেকে রাসুল (দ.)-এর সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, বসার ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত উদযাপনের রূপরেখা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

শেষে আয়োজক ও উপস্থিত সুধীজনেরা দল-মত, শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আগামী ৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত