গাউসিয়া কমিটি বাংলাদেশ রাবি শাখার কমিটি প্রকাশ: সভাপতি সাইমুন, সম্পাদক ইমন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইমুনকে সভাপতি, ফাইন্যান্স বিভাগের মুহাম্মদ শাহনেওয়াজ ইমনকে সাধারণ সম্পাদক এবং হামিদ হুসাইন ইশানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৪ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিকভাবে কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে গাউসিয়া কমিটির আদর্শ, সুফি দর্শন, সাংগঠনিক লক্ষ্য এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আত্মশুদ্ধি ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তৈয়ব বিন শাজাহান, রেজাউল ইসলাম, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ শাহাদাত, দ্বীন মুহাম্মদ ও মুহাম্মদ সাইফুর রহমান।

কমিটির সম্পাদকীয় পদে রয়েছেন—দপ্তর সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম ইমন (জিওগ্রাফি বিভাগ), অর্থ সম্পাদক মুহাম্মদ মুনাজাত উদ্দিন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম ফকির, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আনিসুর রহমান আনিস, আইটি সম্পাদক মুহাম্মদ আনোয়ার সজীব, দাওয়াতুল খায়র সম্পাদক ফাতিন হাসনাত, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুহাম্মদ আহনাফ জিসান, ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুন নাঈম তাইমুন, সংস্কৃতি সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, আইন সম্পাদক মিরাজুল হক এবং গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আরমান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নতুন এ কমিটি একাডেমিক উৎকর্ষের পাশাপাশি দ্বীনি, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও মানবিক সেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত