গাউসিয়া কমিটি বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (২০২৬-২০২৮) সেশনের নতুন কার্যকরী কমিটি অনুমোদিত

গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আওতাধীন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে প্রকৌশলী সমাজের বিভিন্ন পর্যায়ের সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে প্রকৌশলী মোহাম্মদ নুরুল্লাহ (আহমিন) সভাপতি এবং প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা, অর্থ, দপ্তর, সমাজসেবা এবং তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশের সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে প্রকৌশলী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবিক ও সামাজিক কার্যক্রম এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি ইসলামী মূল্যবোধ, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রকৌশলী পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা কমিটি অনুমোদনের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন এ কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত