মিশরে আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আলা হজরত কনফারেন্স ২০২৬’ ও ‘আলা হজরত অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইলম, গবেষণা ও আদর্শচর্চাকে গুরুত্ব দিয়ে এ আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার বাদ মাগরিব মিশরের আলা হজরত রিসার্চ একাডেমি, দাররাসায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে সম্মানিত অতিথিদের পাশাপাশি অলিম্পিয়াডের প্রতিযোগী, সংগঠনের দায়িত্বশীল ও সদস্যরা অংশ নেবেন।
অনুষ্ঠানে আলা হজরত কনফারেন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আলা হজরত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে।
‘আলা হজরত কনফারেন্স ২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-আজহার বিশ্ববিদ্যালয় শাখা, মিশর।