দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা। এবারের পরীক্ষায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী A+ (GPA-5) অর্জন করেছে। এছাড়া ৫২ জন A, ১৩ জন A- এবং ৩ জন B গ্রেডে উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে মাদ্রাসাটির ৯৭ শতাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
এ অসাধারণ ফলাফলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদান ও নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সম্মিলিত ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলাফল প্রকাশের পর কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল আরও উন্নত করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত থাকবে।
কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার এ সাফল্যে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে আগামী দিনগুলোতে এ সাফল্যের ধারা আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।