দাখিলে সাফল্যের দ্বারা অব্যাহত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ১১০ জিপিএ-৫সহ উত্তীর্ণ ৩২০ জন, পাশের হার ৯৯.৬৯ শতাংশ

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩২০ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানের পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৬৯ শতাংশ

ফলাফলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, জামেয়ার ১১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিপুলসংখ্যক জিপিএ-৫ এবং প্রায় শতভাগ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ঈর্ষণীয় সাফল্য ফুটে উঠেছে।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ ও আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের দাখিল পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানটির সেই শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, একাডেমিক তত্ত্বাবধান, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে ফলাফল প্রকাশের পর জামেয়ার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের আরও সাফল্য কামনা করা হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত