কক্সবাজারের রামুতে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজারের রামুতে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল গেইটস্থ মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ নক্শবন্দী।

সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল, ইসলামী আলোচনা ও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা দানেসুল আলম,মাওলানা আবু বকর সিদ্দিক,নুরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মাওলানা এস এম আব্দুল্লাহ শাহেদ,মোহাম্মদ হোসাইন সানী খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ, সফিউল্লাহ মুনির, মোহাম্মদ আবদুল মালেক, মাওলানা আবরারুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত