চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইমাম আ’লা হযরতের ১০৮তম ওরশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইমাম আ’লা হযরত আহমদ রেজা খান বেরলভী (রহ.)-এর ১০৮তম ওরশ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ইমাম আ’লা হযরত রিসার্চ ফোরাম, রাঙ্গুনিয়ার উদ্যোগে চন্দ্রঘোনা খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা মুফতি মুজিবুর রহমান নেজামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বারী মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র আরবি প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী। উদ্বোধন করেন ইমাম আ’লা হযরত রিসার্চ ফোরাম রাঙ্গুনিয়ার আহ্বায়ক মাওলানা সালাহ উদ্দিন নেজামী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম। পরে নাত পরিবেশন করেন মাওলানা হাফেজ জামাল উদ্দিন এবং কালামে রেজা পাঠ করেন মাওলানা শায়ের হারুনুর রশিদ আল কাদেরী।

আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা হাফেজ সুলতান মাহমুদ, আশরাফ উদ্দিন সরোয়ার, মাওলানা শওকত হোসেন রেজভী ও মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী, অধ্যাপক মো. জসীম উদ্দিন, মো. শামসুল আলম, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, অধ্যাপক আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, লোকমান হোসেন ও মাওলানা সালাহ উদ্দিন নেজামী।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী, মাওলানা আবদুস সাত্তার আল কাদেরী, ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা ইদ্রিস নঈমী, ক্বারী সাইফুল ইসলাম কাদেরী, মাওলানা হাফেজ মামুনুর রশিদ, মাওলানা মো. হারুনুর রশিদ, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা হাফেজ জামাল উদ্দিন, সাইফুল ইসলাম মুন্না, মোজাম্মেল হক রেজা কাদেরী, হাজী সোলায়মান সওদাগর, শফিকুল ইসলাম হিরু, সাইফুল ইসলাম সাকিবীসহ স্থানীয় আলেম, সুধীজন ও মুসল্লিরা।
আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত