সরাইলে বাগে মদিনা গাউছিয়া দরবার শরীফে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাগে মদিনা গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে দুই দিনব্যাপী খাওয়াসুল খাস তালিম-তাওয়াজ্জুহ ও ইলমে বেলায়াতের মাহফিল শুক্রবার (২৪ জুলাই) শুরু হচ্ছে। শনিবার (২৫ জুলাই) পর্যন্ত চলবে এ ধর্মীয় আয়োজন।

আয়োজকরা জানান, মাহফিলে কোরআন-সুন্নাহভিত্তিক তালিম, তাওয়াজ্জুহ, জিকির-আযকার এবং আত্মশুদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মুরিদ ও আশেকানে রাসুল (সা.) অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, বাগে মদিনা গাউছিয়া দরবার শরীফের গদ্দিনিশীন পীরে তরীকত শাহসূফি মাওলানা হাবিবুল্লাহ বেলালী আল কাদেরী ও অনুষ্ঠান পরিচালনা করবেন, দরবার শরীফের সাহেবজাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শায়খ ড. মাসুম বাকী বিল্লাহ কাদেরী।

দরবার শরীফের মুরিদ ও আশেকবৃন্দের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত