বাঁশখালীর বন্যার্তদের পাশে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা। সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

গত ১৮ জুলাই বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া, ৬ নম্বর কাথরিয়া ও ৭ নম্বর সরল ইউনিয়নের দুর্গত মানুষের জন্য দিনব্যাপী এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ডক্টরস উইংয়ের অভিজ্ঞ চিকিৎসক দল পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। উপকূলীয় ও দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষ এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি বাহারছড়া ও সরল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর নিম্নাঞ্চলে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত