লোহাগাড়ায় চিশ্‌তীয়া আলীয়া দরবার শরীফে বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের লোহাগাড়ার দক্ষিণ শুখছড়ি চিশ্‌তীয়া আলীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

দরবার সূত্রে জানা যায়, শাহসূফী সৈয়দ মুহাম্মদ সাজেদ আলী শাহ ওরফে মখদুম জামালুল্লাহ সূফী (ক.ছি.আ.)-এর স্মরণে এ ওরশ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত আলহাজ শাহসূফী সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশ্‌তি। সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন পীরজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আনছারুল হক চিশ্‌তি।

অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও মাশায়েখে ইযাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শ, আত্মশুদ্ধি এবং শরীয়ত-তরীকতের অনুসরণের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন তিলাওয়াত, জিকির-আযকার, মিলাদ-কিয়াম, ওয়াজ-নসিহত এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ভক্ত, মুরিদ ও আশেকানে রাসুল (সা.) অংশ নেন।

আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত