চট্টগ্রামের রাউজানে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণ, সিলসিলা-এ-আলিয়া কাদেরিয়া আলিয়া দ্বীনি আন্দোলনের পুরোধা দরবারে সিরিকোটের মাশায়েখ হযরাতে কেরামের সালানা ওরস মোবারক এবং ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্র সংগঠন ‘গাউসিয়া ছাত্র ফোরাম’-এর গৌরবময় ১ যুগ (১২ বছর) পূর্তি উপলক্ষে এক বিশাল ‘মাহফিল-এ আহলে বায়তে রাসূল (দ.)’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন (রবিবার) রাতে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর মঞ্জিল প্রাঙ্গণে সর্বস্তরের আশেকানে রাসুল ও সুফিপ্রেমী জনতার উপস্থিতিতে এই মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার প্রধান উপদেষ্টা প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা এ.কে.এম জামাল হোসাইন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গাউসিয়া কমিটি রাউজান পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা এম এ মতিন।
গাউসিয়া ছাত্র ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলামের সুশৃঙ্খল পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাউজান পৌরসভার সম্মানিত সভাপতি শাহজাদা এস এম আসাদ উল্লাহ।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাসাউফ ও কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তাত্ত্বিক আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী। প্রধান বক্তা হিসেবে আহলে বায়েতের শান-মান ও মহব্বতের গুরুত্ব তুলে ধরেন গাউছুল আজম শাহী জামে মসজিদের খতিব মাওলানা নাঈম রেজা আল কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহফিলের ভাবগাম্ভীর্য বৃদ্ধি করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, গাউসিয়া কমিটি ফকির তকিয়া সদর শাখার সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, ফকির তকিয়া শাখার বর্তমান সভাপতি মোঃ সৈয়্যদ মিয়া, গাউসিয়া কমিটি রাউজান পৌরসভা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফ উদ্দিন চৌধুরী এবং ফকির তকিয়া শাখার সাধারণ সম্পাদক এম সাজ্জাদ হোসাইন চৌধুরী।
এছাড়াও আলেম-উলামা, সুধী সমাজ ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মাওলানা আবুল হাশেম, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা আজগর হোসাইন, মুহাম্মদ ওসমান গনি; গাউসিয়া ছাত্র ফোরামের সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, মুহাম্মদ রুবেল, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন; সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শফিউল হোসেন সম্রাট, মুহাম্মদ খোরশেদ, শাওন উদ্দিন নিজাম, শাহাদাত হোসেন হিরণ, মেহেদী হাসান মুহিত, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ তুহিন, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ ইমরান হাসান, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ ফারেজ, জিসান উদ্দীন, মুহাম্মদ রোমান, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ সানজিদ, মুহাম্মদ ফরহাদ ও মুহাম্মদ রায়হান প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, “পবিত্র আহলে বায়েতের প্রতি নিঃশর্ত মহব্বত এবং কারবালার অন্যায়ের বিরুদ্ধে আপসহীন চেতনাই ইসলামের মূল সুর। দরবারে সিরিকোটের মাশায়েখগণ দুনিয়াবাসীকে রাসুলপ্রেম ও আউলিয়ায়ে কেরামের অনুসৃত সুফি দর্শনের যে আলো দেখিয়েছেন, তা ধারণ করেই গাউসিয়া ছাত্র ফোরাম আজ এক যুগ ধরে তরুণ সমাজকে আদর্শিক পথে পরিচালিত করছে।”