দ্য সুফি টাইমসের মিশর প্রতিনিধি, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাহফুজুর রহমান জালালীর মা গতকাল ২২ জুন, রাত ১২ ঘটিকায় কুমিল্লা সদরের টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
ইন্তেকালের পরপরই কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা গ্রামে নিজ বাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়। গ্রামের মসজিদে তাঁর জানাযা ও সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একজন সহজ-সরল, তাকওয়াবান ফরহেজগার ব্যক্তি ছিলেন। আলেম বানানোর উদ্দেশ্যে সন্তানকে সুদূর মিশর আল-আযহারে পড়াতে পাঠিয়েছেন। মাহফুজুর রহমান জালালী সকলের নিকট তাঁর মায়ের জন্য দোয়া চেয়েছেন।
জানাযার সময় এখনো সুনির্দিষ্ট হয়নি। সুনির্দিষ্ট হওয়া মাত্রই পাঠকদেরকে জানিয়ে দেয়া হবে।