মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখা গাউসিয়া কমিটির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২০২৮ মেয়াদের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম (মনজু) স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ নিজাম উদ্দিন আহ্বায়ক এবং মোহাম্মদ আজিজুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাইয়্যেদ হাসান মাসুদ, মোহাম্মদ শেখ সাদেক কাদেরী, মোহাম্মদ ইমরান হোসাইন, মোহাম্মদ নেছার আহমেদ, মোহাম্মদ আমিন রেজা, মোহাম্মদ আম্মার হোসেন মিমন, মোহাম্মদ আবসার উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান এবং মোহাম্মদ মাহমুদ রেজা।

কাজী মোহাম্মাদ শামসুদ্দীন সদস্য সচিব এবং মোহাম্মদ রাকিন জাফরী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জামাল উদ্দিন ও মোবারক খান।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন আসিফ, মোহাম্মদ হাফেজ ওয়ায়ের উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ মিনহাজ সামি, মোহাম্মদ মিরাজুর রহমান, মোহাম্মদ তানভির কবির, মোহাম্মদ ইফতেখার মঈন উদ্দিন, মোহাম্মদ তানভির হোসাইন, মোহাম্মদ তাইফুল ইসলাম, মোহাম্মদ আব্বাস খান, মোহাম্মদ মাহদি হাসান, মোহাম্মদ নিজাম উদ্দিন খান, মোহাম্মদ জিয়া উল্লাহ রেফায়ি, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ হাসনাত উল্লাহ, সৈয়দ ইউসুফ ফারসান, মোহাম্মদ শেখ নাঈম, হারুন উর রশীদ, মোহাম্মদ রহমত উল্লাহ, তাইফুল আলম হাসানাইন, মোহাম্মদ উসমান গাজী, মোহাম্মদ মাহফুজুর রহমান, সোহানুর রহমান রেজভী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রহমান, মেসবাহুল হক সাদ এবং মোহাম্মদ সাইমুন ইসলাম।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ১২ জুন ২০২৬ থেকে ১১ জুন ২০২৮ পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে সংগঠনের গঠনতন্ত্র, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশনা এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নীতিমালার আলোকে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ কমিটি ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সংগঠনের আদর্শিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং গাউসিয়া কমিটির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত