রাজধানীর মোহাম্মদপুরে হযরত তৈয়ব শাহ (রহ.)’র ৩৪ তম ওরস শরীফ উদযাপিত হবে আগামীকাল

 

সিলসিলা-এ-আলিয়া কাদেরিয়া চিশতিয়া তরিকার মহান ইমাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও তর‌জুমান-এ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির ৩৪তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে আগামীকাল ২ জুন ২০২৬ (মঙ্গলবার/১৫ই জিলহজ ১৪৪৭ হিজরি) রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা-এর ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা-এর সহযোগিতায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ‘খানকাহ-ই-তৈয়্যেবিয়া’ প্রাঙ্গণে এই আধ্যাত্মিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওরস উদযাপন কমিটি ঢাকার পক্ষ থেকে অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দুই পর্বের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
১ম পর্ব: ২ জুন (মঙ্গলবার/১৫ জিলহজ):
আগামীকাল মঙ্গলবার বাদ ফজর হতে খানকাহ শরিফে পবিত্র কুরআন মাজিদ ও বুখারী শরীফ তিলাওয়াত, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়া শরীফ এবং খতমে তাহলীল আদায়ের মাধ্যমে ১ম পর্বের পুণ্যময় সূচনা হবে। বাদ জোহর পবিত্র মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রথম পর্বের আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণ সম্পন্ন হবে।

২য় পর্ব: ১৬ জুন (মঙ্গলবার/২৯ জিলহজ):
কর্মসূচির দ্বিতীয় পর্বে আগামী ১৬ জুন বাদ ফজর হতে খতম ও ইবাদত-বন্দেগি অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও সুফি স্কলারগণ কুতুবে জামান হযরত তৈয়ব শাহ (রহ.)-এর পুণ্যময় জীবন, সুফি দর্শন এবং তাসাউউফের আলোতে আত্মশুদ্ধির ওপর বিশেষ তাত্ত্বিক আলোচনা পেশ করবেন। বাদ জোহর মিলাদ-কিয়াম, আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে ঢাকার কর্মসূচির সফল সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত