রাজধানীর মিরপুরে আজ মাইজভাণ্ডারী দরবার শরীফের বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে

রাজধানী ঢাকার মিরপুর-১ নম্বরে অবস্থিত মাইজভাণ্ডারী আস্তানা শরিফে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বার্ষিক ওরস শরীফ। আজ বৃহস্পতিবার (২১ মে/৬ জ্যৈষ্ঠ) বিকাল ৫টা থেকে শুরু হয়ে মধ্যরাত ১২টা পর্যন্ত এই আধ্যাত্মিক ও ধর্মীয় মহাসম্মেলন চলবে। সুলতানুল আওলিয়া হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর পবিত্র স্মৃতিবিজড়িত মিরপুরের বুকে এই ওরস শরীফকে কেন্দ্র করে সুফি অনুরাগী ও আশেকানদের মাঝে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা গ্রহণ করা হয়েছে।

আজকের এই বাৎসরিক আধ্যাত্মিক মিলনমেলায় উপস্থিত থেকে পবিত্র মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করবেন সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী আলহাজ্ব মাওলানা সৈয়দ মাহতাবুল বশর আল-হাসানী (ম.)। দরবার শরিফের পক্ষ থেকে আশেকান, ভক্তবৃন্দ ও সর্বস্তরের সুফি জনতাকে কাফেলাসহ দলে দলে যোগদান করে ওলি-আউলিয়াদের রূহানী ফয়েজ ও বরকত হাসিলের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ওরস মোবারক উপলক্ষে আস্তানা প্রাঙ্গণে বিশেষ নেওয়াজ, সিন্নি ও তাবারুকের সুশৃঙ্খল ব্যবস্থা রাখা হয়েছে। আস্তানা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই পুণ্যময় তবারকে শরিক হতে ইচ্ছুক, তাদের আজ বিকালের মধ্যে মিরপুর-১ এর মাইজভাণ্ডারী আস্তানা শরিফের আমদানী খানায় যোগাযোগ করে রশিদ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত