সোনাকান্দা পীর সাহেবের উপস্থিতিতে বাংলাদেশ তালীমে হিজবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ-এর আমীর মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান। জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সোনাকান্দা পীর সাহেব মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে আদর্শিক ও আধ্যাত্মিক শিক্ষায় গড়ে তুলতে দ্বীনি সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা, নৈতিকতা ও মানবসেবার মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ’র কর্মীদেরকে দ্বীনের খেদমত, মানুষের কল্যাণ এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ-এর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ। মাওলানা আলাউদ্দিন বিন জিয়া ও মাওলানা মজিবুর রহমান হানাফীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা সাইদুল ইসলাম আল-আমিন মাহমুদী, মাওলানা মুখলেসুর রহমান মান্নানী, মাওলানা হাফেজ কামরুল হাসান সিদ্দিকী, মাওলানা মেহেদী হাসান এবং মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক দায়িত্বশীল ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত