নেত্রকোনায় রেজভীয়া দরবার শরীফে তাপসী রাবেয়া খাতুনের ২৭তম বার্ষিক ওরস আগামীকাল

 

নেত্রকোণা সদর উপজেলার সতরশ্রী এলাকায় অবস্থিত রেজভীয়া দরবার শরীফে আগামী ১৫ মে (শুক্রবার) অত্যন্ত মর্যাদার সাথে উদযাপিত হতে যাচ্ছে আম্মাজান কিবলা হযরত তাপসী রাবেয়া খাতুন রেজভী (রহ.)-এর ২৭তম বার্ষিক ওরস। আধ্যাত্মিক এই মহাসম্মেলনটি বাংলা ১৪৩৩ সনের পহেলা জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হবে।

পবিত্র ওরস উপলক্ষে দরবার শরীফ সূত্রে দিনব্যাপী নানা কর্মসূচির কথা জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ ও কিয়াম। দরবার প্রাঙ্গণে আগত ভক্ত ও আশেকানদের নিয়ে বিশেষ আধ্যাত্মিক আলোচনার আয়োজন করা হয়েছে। ওরস উপলক্ষে ইতোমধ্যে সতরশ্রী এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে এই পবিত্র মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য যে, এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য ‘রেজভীয়া ফার্নিচার মার্ট’ (চান্দিনা, কুমিল্লা)-এর পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিন উদ্দিন রেজভী ওরস সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

ওরসের শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে। মোনাজাত শেষে উপস্থিত তৌহিদী জনতার মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত