কুমিল্লার চাঁদপুরীশাহ দরবারে অনুষ্ঠিত হলো খলিফা সম্মেলন ২০২৬

 

কুমিল্লার লাকসামে চাঁদপুরীশাহ্ দরবার শরীফের আয়োজনে খলিফা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে৷ গত ৮ই মে (শুক্রবার) দরবারের এসআএইচসি হলরুমে বাদ মাগরিব এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দরবারের খলিফাগণ, ভক্তবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন দরবারের সাজ্জাদানশীন ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। সম্মেলনে তরীকতের সঠিক আদর্শ প্রচার, আধ্যাত্মিক উন্নয়ন এবং মানবকল্যাণে খলিফাগণের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ইলমে তরীকত শিক্ষার প্রসারে ও দরবারের পরবর্তী সকল কার্যক্রমকে সফল করার মানষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান সম্মেলনের বক্তারা।

সম্মেলনে ভক্ত মুরিদানদের দরবার শরীফের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও নসিহত করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং আখেরী মোনাজা মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত