চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞান অন্বেষণে আয়োজিত ‘বইপড়া প্রতিযোগিতা’র আকর্ষণীয় পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করার পর থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া মাদ্রাসা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় মেধা তালিকার ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগীর জন্য থাকবে বিশেষ সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, দ্বিতীয় স্থানের জন্য ৩,০০০ (তিন হাজার) টাকা এবং তৃতীয় স্থানের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। এছাড়াও চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীর জন্য ১,০০০ (এক হাজার) টাকা করে এবং পরবর্তী শীর্ষ ১০ জনের জন্য আকর্ষণীয় বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য কেবল পুরস্কার প্রদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সোনালী ইতিহাস জানার আগ্রহ তৈরি এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ব্যতিরেকে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে আয়োজক পক্ষ থেকে সর্তক করা হয়েছে।
প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য +৮৮০১ট৪৮-৮১০৩৬৯ এবং +৮৮০১৮১৯-৩৬৩২২৪ নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে। জ্ঞান অন্বেষণের এই মহতী যাত্রায় শামিল হতে জামেয়ার শিক্ষার্থীদের মাঝে এখন সাজ সাজ রব বিরাজ করছে।