খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ-এর আমন্ত্রণে মধুপুর মাদ্রাসায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন মুফতি আবুল হাসান এমপি। আজ (৪ মে) আয়োজিত এই বৈঠকে পীর সাহেব ও সংসদ সদস্যের মধ্যে দেশ, জাতি ও ইসলামের সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মধুপুর মাদ্রাসায় অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় পীর সাহেব মধুপুর মহান জাতীয় সংসদে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি’র গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে সংসদে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। পীর সাহেব দোয়া করেন যেন ভবিষ্যতে তিনি দেশ ও ইসলামের কল্যাণে আরও সাহসিকতার সাথে কাজ করতে পারেন। বৈঠক শেষে পীর সাহেব মুফতি আবুল হাসান এমপি-কে কিছু মূল্যবান কিতাব উপহার প্রদান করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম আবরার, হাফেজ মাওলানা নূরুল হক এবং মুফতি আবুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ্, মাওলানা নাঈন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় দাঈ মাওলানা রশিদ আহমাদ স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।