মাওলানা শায়েস্তা খান আজহারীর ইন্তেকাল: শেষ জানাযা আগামীকাল বাদ যোহর

 

মাইজভাণ্ডার দরবার শরীফের আলেম সমাজের অন্যতম পরিচিত মুখ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা শায়েস্তা খান আল-আজহারী আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

তাঁর প্রথম নামাজে জানাজা আজ রবিবার, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল চট্টগ্রামের রাউজান উপজেলার হজরত এয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং জানাযায় শরিক হবার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত