চট্টগ্রামের পটিয়ায় দাওয়াতে খায়ের ইজতিমা অনুষ্ঠিত

 

চট্টগ্রামের পটিয়ার দাওয়াতে খায়র ইজতিমায় আলোচকগন বলেছেন, মুসলিম নর নারীদেরকে ইসলামের মৌলিক বিধিনিষেধের জ্ঞান সহজভাবে শিখিয়ে দেওয়াই দাওয়াতে খায়র মজলিসের উদ্দেশ্য। তাই সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই মজলিসের প্রসার ঘটাতে হবে। সবাই কে আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন এর প্রবর্তক পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী।

 

আজ ২ মে ২০২৬ শনিবার সকাল নয়টায় পটিয়া শাহচান্দ আউলিয়া মাজার ও মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির তত্বাবধানে এবং গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সৌজন্যে এই ইজতিমা অনুষ্ঠিত হয়। দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহবায়ক মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ও জনাব হাবিব উল্লাহ মাস্টারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এই ইজতিমায় প্রধান মুয়াল্লিম হিসেবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুফতি কাজী আবদুল ওয়াজেদ। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তা’লিম ও বয়ান প্রদান করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী।

 

এতে পরবর্তী কর্মসূচি ঘোষণা সহ ইজতিমা সঞ্চালনের দায়িত্ব পালন করেন মাওলানা ইমরান হাসান আল কাদেরী। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে অধ্যক্ষ আবদুল মান্নান চৌ, মাওলানা ওবায়দুল হক হক্কানি, শেখ মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, হারুনুর রসিদ চৌ, খোরশেদ আলম রেজভী, আহমদ কবির, মাওলানা আবদুল গফুর খাঁন, মাহবুবুল আলম এম কম প্রমুখ কর্মকর্তাবৃন্দ সহ জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দাওয়াতে খায়র সম্পাদক সহ প্রশিক্ষণ প্রাপ্ত সকল মুয়াল্লিম অংশগ্রহন করেন।

দাওয়াতে খায়র বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত এই ইজতিমা থেকে আগামী তিন মাসের জন্য মুয়াল্লিমদের হাতে দাওয়াতে খায়র মজলিসের বিষয়ভিত্তিক সিলেবাস ঘোষণা করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত