রেওয়াজ মেনে হযরত শাহজালালের মাজার জেয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২ মে ২০২৬, শনিবার সিলেট সফরকালে পুণ্যভূমি সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন।

সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি মাজার প্রাঙ্গণে যান এবং সকাল সাড়ে ১০টার দিকে জিয়ারত সম্পন্ন করেন। মাজার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও দরুদ শরিফ পাঠ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্থানীয় উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পূর্বনির্ধারিত অন্যান্য কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মাজার এলাকাসহ পুরো সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ জনতা প্রধানমন্ত্রীকে সিলেটে উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য যে, সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালালের মাজার জেয়ারত করা যে কোনো সময়েরই প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও ক্ষমতাসীন ব্যক্তিদের জন্য একটি বহুল চর্চিত রেওয়াজ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত